ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে দীর্ঘমেয়াদি কমিটির অনুমোদন

Reporter Name
  • Update Time : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২২ Time View
Print

মিলন বৈদ্য শুভ,রাউজান,চট্টগ্রাম:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের একটি দীর্ঘমেয়াদি সাংগঠনিক কমিটির বিশেষ অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমর্থন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সার্বিক আন্তরিকতা ও দিকনির্দেশনায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
অনুমোদিত কমিটিতে শ্রীযুত অরুণ পালিত (বাসু) সভাপতি এবং শ্রীযুত সুমন দাশগুপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সভায় প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুত অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক শ্রীযুত সুমন দাশগুপ্ত, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুত দীপক তালুকদার, দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শ্রীযুত অলক দাশগুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের সভাপতি শ্রীযুত নরেশ দাশগুপ্ত, পৌর সভাপতি ডা. লিটন শর্মা, রাউজান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীযুত মানু কর্মকার, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শ্রীযুত রূপস দাশগুপ্ত এবং সহ-সাংগঠনিক সম্পাদক শ্রীযুত পাবেল চৌধুরী।
সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও রাউজান পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাঈদ আমান রানা, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজাহান সাহিল, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাহাদাত মির্জা, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা মো. হাসান বাহাদুর, রাউজান পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাপ্পা কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. নেওয়াজ এবং রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না তালুকদার।
এ ছাড়া সভায় মানস সরকার, হিমাদ্রি পাল ইমন, ডা. জনি দাশ, ডা. উজ্জ্বল দে, শ্রীযুত সুজন দেসহ সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় যুবনেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে দীর্ঘমেয়াদি কমিটির অনুমোদন

Update Time : ০১:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬