রাণীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কা
- Update Time : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মো: জাহাঙ্গীর আলম সুমন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি সড়কের একাংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের মাটি সরে গিয়ে রাস্তার একটি বড় অংশ ধসে পড়েছে। সড়কের কিনারায় গভীর গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কার বা ঝুঁকি কমাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত সড়কটি মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে পৌরসভার ইঞ্জিনিয়ারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাণীশংকৈল পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ছবিতে: রাণীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ সড়কের বর্তমান চিত্র।















