ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিন পর আম গাছে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View
Print

জীবননগর প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর মামুন হোসেন অন্তর (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার উথলী ডিগ্রি কলেজের পুকুরপাড়ের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার উথলী গ্রামের আখ সেন্টার এলাকার আনসার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে মামুন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে উথলী ডিগ্রি কলেজ সংলগ্ন পুকুরপাড়ে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মামুন হোসেন পেশায় ট্রাক চালক ছিলেন। গত দু’বছর ধরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবার ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াতেন। তবে কয়েকদিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নিখোঁজের ৫ দিন পর আম গাছে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

Update Time : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬