কাঠালিয়ায় ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ।
- Update Time : ১০:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৯ Time View

মোঃ জাকির হোসেন
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি।
ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার ০৭ ওয়ার্ডের আওবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত্যু দলিল উদ্দিন এর পুত্র আঃওহাব আকন গং বনাম মোঃ আলমগীর হোসেন ফরাজী উভয়ই একই গ্রামের বাসিন্দা। আঃ ওহাব আকন বাদী হয়ে ঝালকাঠি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন, মামলা নং এমপি ১৪১/২৬ (কাঠা)।অদ্য ০৯/ ০৮/২৬ ইং তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকের সময় মোঃ আলমগীর হোসেন ফরাজী কোর্টের সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক লোকজন নিয়ে জমিতে গড় নির্মাণের চেষ্টা করে।
( নোটঃ ট্রলার ভর্তি করে ঘরের কাচ তৈরি করে নিয়ে আসে)। বাদী পক্ষের বাধায় ব্যর্থ হয়ে মালামাল নিয়ে চলে যেতে বাধ্য হয়। বাদীপক্ষ আঃ ওহাব আকন কাঠালিয়া থানায় অবগত করেন, থানা থেকে সহকারী সাব ইন্সপেক্টর জনাব মোঃআলতাফ হোসেন ঘটনাস্থানে উপস্থিত হয়ে বিবাদী আলমগীর ফরাজীর সাথে ফোনযোগে কথা বলেন এবং উভয়কে ১০/০৮/২৬ইং তারিখ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

























