ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলোর পথে’- আয়োজনে লি.ও. ক্লাব এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

Reporter Name
  • Update Time : ১০:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View
Print

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
ফটিকছড়ির ধর্মপুর এর সেচ্ছাসেবী সংগঠন ” সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ” ‘আলোর পথে’-এর উদ্যোগে এবং লি ও ক্লাব এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়..। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং রক্তের গ্রুপ নির্ণয় করেন। কর্মসূচির আওতায় আগত রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন ধরনের চোখের সমস্যার বিষয়ে চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। পরীক্ষায় ছানি রোগী শনাক্ত হলে তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি অংশ গ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। যারা রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তাদের একটি ডাটা তথ্য আকারে সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানের ক্ষেত্রে এসব তথ্য কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। ‘আলোর পথে’ কর্তৃপক্ষ জানায়, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বাস্তব ভিত্তিক সেবা মূলক কার্যক্রম পরিচালনা করাই তাদের অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকরা বলেন,“মানুষের জন্য কাজ করার মধ্যেই মানবিকতার প্রকৃত সৌন্দর্য্য”।সমাজের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘আলোর পথে’ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।কর্মসূচিতে চিকিৎসক, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন। ‘আলোর পথে’র পক্ষ থেকে কর্মসূচি সফল করতে যারা সহযোগিতা করেন ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট চিকিৎসক, স্বেচ্ছাসেবক, স্থানীয় ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটি।অদূর ভবিষ্যতে “আলোর পথে” ইনশাআল্লাহ আরো নানা বাস্তবমূখী পরিকল্পনা হাতে নিবে বলে কর্মকর্তারা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আলোর পথে’- আয়োজনে লি.ও. ক্লাব এর সহযোগিতায় চক্ষু চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

Update Time : ১০:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬