শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল
- Update Time : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৮ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণজাগরণ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি বিশি ব্যবসায়ী সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দিন (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে এস এম আফতাব উদ্দিন স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আগামীকাল শনিবার সকাল ৮টায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় সাংবাদিক আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি হরিনগরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।




















