কাঠালিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- Update Time : ১১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

মোঃ জাকির হোসেন
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি।
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত ১৫ই আগস্ট -২৬ ইং ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলাধীন ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের আকনের হাট বিএনপি অফিসে গণতন্ত্রের জননী আপোষহীন নেত্রী, সংগ্রামের প্রতীক ‘ মাদার অফ ডেমোক্রেসি ‘ সাবেক পরপর ০৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী অনুষ্ঠান আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওঃ আঃ গফুর এর উদ্যোগে মাগরিব নামাজ বাদ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ আঃ গফুর এর অনুমতি সাপেক্ষে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ আলী।উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউর রহমান বক্স সহ যুব দল, ছাত্রদল, কৃষক, স্বেচ্ছাসেবক,মৎস্যজীবী, শ্রমিক ও ওলায়মা দলসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং ঝালকাঠি – ১ আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামালের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।বিএনপির সভাপতি মাওঃ আঃ গফুর আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন কোন অপশক্তি যেন দলের মধ্যে কোন্দল সৃষ্টি করতে না পারে ও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইহা ছাড়াও ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন টিপু সহ স্বেচ্ছাসেবক, কৃষক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দিগন্ত তুলে আলোচনা করেন।




















