ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : ০১:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৭ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম।)

চট্টগ্রাম নগরীর বিবিরহাট কাঁচা বাজারের ২ নম্বর গলিতে দৈনিক নববাণী পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ, বিজয় টিভির হাটহাজারী প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টারস ফোরামের সদস্য এবং রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়। অভিযুক্ত একই এলাকার মৃত রহমান ড্রাইভারের ছেলে মোঃ পিন্টু।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, রাস্তায় ফুটবল খেলতে নিষেধ করাকে কেন্দ্র করে পিন্টু অতর্কিতভাবে জুয়েল বড়ুয়ার ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
ঘটনার রাতেই ভুক্তভোগী সাংবাদিক পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা

Update Time : ০১:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬