ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা

Reporter Name
  • Update Time : ০৭:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬ Time View
Print

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
‎সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৬ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গীপাড়া (ভাঙ্গা মনি) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
‎ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ড-সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খবর পাওয়ার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ১৫টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাতের কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট। অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িটির মালিক মো. আব্দুর রশিদ, মো. আজম আলী, মো. শাহীন ও মো. আতাউলুল ইসলাম—এই তথ্য ফায়ার সার্ভিস কতৃপক্ষ হতে জানা যায় ।আগুন নিয়ন্ত্রণে হরিপুর ফায়ার স্টেশনের একটি পানিবাহী গাড়িসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিসের প্রতিবেদনে উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।হরিপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. জয়নুল আবেদীন অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা

Update Time : ০৭:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬