ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদ থেকে ৬টি ফ্যান চুরি, চুরির মাল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:৪৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View
Print

জীবননগর প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে মসজিদ থেকে ৬টি সিলিং ফ্যান চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উথলী গ্রামের রুপিরচারা বটতলা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলাউল ইসলামের মসজিদ থেকে ৬ টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি এলাকায় সবার নজরে আসে।

গতকাল রবিবার বিকালে কাশিপুর গ্রামে রাজ ইলেকট্রনিক্স দোকানে চুরির মালামাল বিক্রি করতে গেলে দোকানদারের সন্দেহ হয়। সেখানকার লোকজন দু’জন চোর ও মালামাল আটকে রেখে উথলী গ্রামের মসজিদ কমিটির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে উথলী গ্রামের লোকজন চোর ও চুরির মালামাল নিয়ে যায়।

আটককৃতরা হলেন – উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার ইরশাদ আলীর ছেলে হানিফ (২৫) ও সিরাজুল ইসলামের ছেলে মিনারুল (২৭)।

পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় লোকজন আরও বলেন, এরা পেশাদার চোর। এর আগেও চুরি করতে গিয়ে ধরা পড়েছে। উথলী ও এর আশেপাশের এলাকায় চুরির উপদ্রব বেড়ে গেছে। মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, মসজিদের মাইক, ব্যাটারি, ফ্যান চুরির ঘটনা প্রায়ই ঘটছে। এছাড়াও বসতবাড়ি থেকে ছোটখাটো চুরি ও ফসলের মাঠ থেকে পেয়ারা, ড্রাগন, মাল্টা সহ বিভিন্ন ফল চুরি হচ্ছে।

এই চোরদের সহযোগী এলাকায় আরও অনেকেই আছে। তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নজরদারির দাবি জানান সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদ থেকে ৬টি ফ্যান চুরি, চুরির মাল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক

Update Time : ০১:৪৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬