সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসায় শহীদ মাসুম ও বোরহানের স্মরণে দোয়া ও স্মরণসভা
- Update Time : ০৬:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী জেলা।
৪ আগষ্ট ২০২৬ইং।
দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা; মাগফিরাত কামনা ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার দুই মেধাবী শিক্ষার্থী শহীদ মাহবুবুল হাসান মাসুম ও শহীদ আবদুল গনি বোরহানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য প্রফেসর ওবায়দুল হক।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন। অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আবদুল গনি বোরহানের বড় ভাই মাওলানা আমানত উল্লাহ বাবুল।
সিনিয়র শিক্ষক মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম, সহকারী অধ্যাপক মাওলানা আবদুর রহমান, সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন বিএসসি, সিনিয়র শিক্ষক খাজা নাজিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম এবং শিক্ষক আবদুর রহমান সানিম।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষার্থী নুর উদ্দিন রনি শহীদদের স্মৃতিচারণ করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সারোয়ার হোসেন আবিদ, বেলাল হোসেন রাহাদ, মাহি উদ্দিন, গিয়াস উদ্দিন হৃদয়, নাবিহা তাহাসিন ও সুমাইয়া ইয়াসমিন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনের সময় সংঘটিত হত্যা, হামলা ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ মাহবুবুল হাসান মাসুম, শহীদ আবদুল গনি বোরহানসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।



















