ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : ০৭:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ৪০ Time View
Print

রাণীশংকৈল প্রতিনিধি: মো জাহাঙ্গীর আলম সুমন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ আগস্ট ২০২৬ সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ আগস্ট বুধবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ মনোনয়নপত্র প্রকাশ করা হবে ১৩ আগস্ট বৃহস্পতিবার। মনোনয়নপত্রের আপিল ও নিষ্পত্তির জন্য ১৪ আগস্ট শুক্রবার সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ আগস্ট শনিবার।
এছাড়া ১৭ আগস্ট রোববার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে শিবদিঘী পৌর মার্কেটের অফিস কার্যালয়।ন
নির্বাচনকে ঘিরে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈল রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা

Update Time : ০৭:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬