নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো পবিপ্রবি জিয়া পরিষদ
- Update Time : ০৭:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ।
শনিবার (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এক শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায়। তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা ও অভিজ্ঞ নেতৃত্বে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য এবং মানুষের অধিকার আরও সুদৃঢ় হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
তাঁরা আরও বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে—এটাই দেশবাসীর প্রত্যাশা।
শুভেচ্ছা বার্তায় পবিপ্রবি জিয়া পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

























