ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View
Print

​​চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় একযোগে তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় মনোহরপুর ইউনিয়ন সংলগ্ন আদিবাসী পাড়ায় এক উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ ফ্যামিলি কার্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক সুরাহা নিশ্চিত হবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার চান্দিনা ইয়াসমিন, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শাহিন মোল্লা এবং তিন ইউনিয়নের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার আফরোজা খাতুন।
​বক্তারা তাঁদের বক্তব্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক গুরুত্ব তুলে ধরে বলেন, শতভাগ স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সুবিধা থেকে বঞ্চিত না হন। এ সময় কার্ড বিতরণ কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিত সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফিরুল হক জাফির, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, যুবদল নেতা সাইমুন ইসলাম রুবেল এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম তিসাস যুবদল নেতা সুজনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে তিন ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

Update Time : ১১:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬