ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় পৌরসভার কর্মী নিহত আহত এক
- Update Time : ০৫:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৪ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় আসম আব্দুস সামাদ (৫৯) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সামাদ কালীগঞ্জ পৌরসভার কর্মচারী ছিলেন।
আহত ব্যক্তি হলেন, ইজিবাইকচালক নুর হোসেন।
স্থানীয়দের বরাতে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানিয়েছেন, সামাদ মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। আহত সামাদ ও নুরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন।
মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বাসটিকে জব্দ করা হয়েছে। বাসচালক ও তার সহকারী পলাতক বলে জানিয়েছেন ওসি।











