ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগিয়ে প্রাণ হারালো

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৬ Time View
Print

একে আজাদ.ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গি সড়কের রাউতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবু সালাম (২৬)। তিনি উপজেলার রাউতনগর রাজশাহী পাড়া এলাকার আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে রাউতনগরের পাকা সড়ক দিয়ে যাচ্ছিলেন আবু সালাম। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগিয়ে প্রাণ হারালো

Update Time : ১১:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬