সাতক্ষীরা জেলা তাঁতীদল এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
- Update Time : ১১:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

জিএম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা তাঁতীদল এর আয়োজনে সাতক্ষীরায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা তাঁতীদল এর অধিনস্ত সকল উপজেলা ও পৌর তাঁতীদল এর আহবায়ক ও সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১৪ ই অক্টোবর (বুধবার) বিকাল ৪.৩০ ঘটিকায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট সংলগ্ন জেলা জাসাসের অস্থায়ী কার্যালয়ে জেলা তাঁতীদল এর সভাপতি হাসান শাহরিয়ার রিপন এর সভাপতিত্বে ও জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলীরব্যাটের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা তাঁতীদল এর সিনিয়র সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন শিল্পী, জেলা তাঁতীদল এর সহ-সভাপতি ও পৌর তাঁতীদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাল্টু, জেলা তাঁতীদল এর সহ-সভাপতি ও সদর উপজেলা তাঁতীদল এর ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন, জেলা তাঁতীদল এর সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা তাঁতীদল এর আহবায়ক শরিফ আব্দুর রাজ্জাক, জেলা তাঁতীদল এর সহ-সভাপতি ও তালা উপজেলা তাঁতীদল এর আহবায়ক গোলাম মোস্তফা মোড়ল, জেলা তাঁতীদল এর সহ-সভাপতি ও কলারোয়া পৌর তাঁতীদল এর আহবায়ক রফিকুল ইসলাম, জেলা তাঁতীদল এর সহ-সভাপতি আব্দুস সাত্তার, জেলা তাঁতীদল এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, জেলা তাঁতীদল এর দপ্তর সম্পাদক(সহ-সভাপতি) ফজলুল হক, জেলা তাঁতীদল এর আইন বিষয়ক সম্পাদক (সহ সভাপতি) এড. ওয়ালিউল্লাহ, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আশাশুনি উপজেলা তাঁতীদল এর সদস্য সচিব মেহেদী হাসান, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবহাটা উপজেলা তাঁতীদল এর সদস্য সচিব আবির হোসেন লিওন, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া পৌর তাঁতীদল এর সদস্য শেখ আলমগীর হোসেন, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা তাঁতীদল এর সদস্য সচিব শাহিনুর খোকন, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও তালা উপজেলা তাঁতীদল এর সদস্য সচিব মাছুম মোড়ল, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা তাঁতীদল এর সদস্য সচিব ফারুক হোসেন, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা তাঁতীদল এর সদস্য সচিব নাহিদ হাসান টিপু, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা তাঁতীদল এর সহ সাধারণ সম্পাদক সার্জেন্ট(অব) মঈনুল ইসলাম, জেলা তাঁতীদল এর সহ সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌর তাঁতীদলের সদস্য সচিব নাজমুল হুদা, জেলা তাঁতীদল এর সহ সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট(অব) সিরাজুল ইসলাম, জেলা তাঁতীদল এর সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শাহিন, জেলা তাঁতীদল এর ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা তাঁতীদলের সহ তাঁত বিষয়ক সম্পাদক নুর ইসলাম, জেলা তাঁতীদলের সদস্য জাহাঙ্গীর আলম সজীব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও তার পরবর্তী সময়ে সাংগঠনিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহ্বায়ক ও সদস্য সচিব মহোদয় সাতক্ষীরা জেলা তাঁতীদল এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় সাতক্ষীরাতে তাঁতীদলের নেতৃবৃন্দদের মধ্যে এক উৎসাহ সৃষ্টি হয়েছে। যার কারণে সমগ্র জেলায় তাঁতীদলকে সুসংগঠিত ও গতিশীলতায় ভূমিকা রাখতে সহায়ক হবে।




















