ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

Reporter Name
  • Update Time : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৭ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ঢাকা ও রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় যাত্রী ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকেলে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিক্ষোভকারীরা জানান, উথলী রেলস্টেশনটি জীবননগর উপজেলার একমাত্র চালু রেলস্টেশন। সম্প্রতি স্টেশনটিতে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, ফলে যাত্রীসেবা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। জীবননগর উপজেলার পাশাপাশি চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা ও রাজশাহীগামী গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন উথলী স্টেশনে স্টপেজ না দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে তাদের দূরের স্টেশন থেকে ট্রেনে উঠতে হচ্ছে, যা সময় ও অর্থ—উভয় দিক থেকেই অতিরিক্ত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বিক্ষোভ শেষে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উথলী রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস এবং রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে জীবননগর ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন এবং এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।
স্মারকলিপির অনুলিপি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পশ্চিম) পাকশী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক এবং জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, চুয়াডাঙ্গা জেলা তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি হাসানুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম ঝন্টু, উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

Update Time : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬