ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

Reporter Name
  • Update Time : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১০ Time View
Print

​আবু তালেব স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামের এক পুলিশ সদস্যকে (নায়েক) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। গত রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এই ঘটনা ঘটে।
​আহত পুলিশ সদস্য ইউনুস আলী ওই এলাকার মৃত চাঁন শরীফ চৌকিদারের ছেলে। তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হন।

​স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, নতুন কর্মস্থলে যোগদানের সুবিধার্থে প্রস্তুতিমূলক ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন ইউনুস আলী। গত রোববার ছুটিতে থাকা অবস্থায় তিনি বাড়ির আশপাশে ঘুরতে বের হন। এ সময় তুহিন নামের এক স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখে তিনি প্রতিবাদ জানান এবং বাধা দেন।
​এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার সহযোগীরা ইউনুস আলীর ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​হামলার পর ইউনুস আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
​এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদক ব্যবসায়ী তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নারায়ণগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

Update Time : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬