ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী, হাইজিন প্যাক ও পোষাক বিতরণ ।

Reporter Name
  • Update Time : ১০:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৫ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় ২৫ জন এতিম শিশুদের মাঝে এবছরের দ্বিতীয় মেয়াদে তিন মাসের খাদ্য সামগ্রী,হাইজিন প্যাক,নতুন পোষাক ও জুতা-মোজা বিতরন করা হয়েছে।

২১ শে জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় দেবহাটায় ২৫ জন এতিম শিশুর মাঝে জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর অরফ্যান কেয়ার প্রোগ্রাম এর আওতায় দেশে মোট ৪০০ এতিম শিশুর মাঝে দেবহাটায় উপজেলার ২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দ্বিতীয় মেয়াদে তিন মাসের খাদ্য সামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোষাক ও জুতা-মোজা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপেক্ট ইনিশিয়েটিভ এর অরফ্যান কেয়ার প্রোগ্রাম জুনিয়র প্রোজেক্ট অফিসার মোঃ সাজিদ আল আহাদ, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ শরিফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হ্যাজারী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অতিথিদের উপস্থিতিতে ২৫ জন এতিম শিশুদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। প্রতিটি এতিম শিশু খাদ্য সামগ্রী হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুরের ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস্, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট, ৬ কেজি মৌসুমি ফল এবং হাইজিন প্যাকে প্রতিটি শিশু ৪টি পেস্ট, ৪টি ব্রাশ, ৬টি গায়ে মাখা সাবান, ১২ টি কাপড় কাচা সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি মেরিল পেট্রোলিয়াম জেলি, ১টি চিরুনী ও ১ টি নেল কাটার প্রদান করা হয়।
এছাড়াও প্রতিটি এতিম শিশু নতুন পোষাক ও জুতা মোজা প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী, হাইজিন প্যাক ও পোষাক বিতরণ ।

Update Time : ১০:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬