ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে বাজেট ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৪ Time View
Print

‎মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় খাতওয়ারি বাজেট বিভাজন, বার্ষিক ক্রয় পরিকল্পনা (Annual Procurement Plan) এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ভাইস-চ্যান্সেলর কার্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাজেট বাস্তবায়ন, বার্ষিক ক্রয় পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিতকরণ ও নির্ধারিত সময়ের মধ্যে চলমান প্রকল্পসমূহ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

‎বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ২১.০৭.২০২৬ ইং

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবিতে বাজেট ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১০:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬