তানোর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় ঝরেপড়া শিশু মুক্ত ঘোষণা
- Update Time : ০৮:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৯ Time View

মো: এরশাদ আলী
স্টাফ রিপোর্টার।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুই দেশের জন্য সম্ভাবনাময় অমুল্য রত্ন। শিশুদের প্রতি খেয়াল করে শিশুদের কে স্বাবলম্বী রুপে গড়ে তুলতে আজ রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝরেপড়া মুক্ত” ঘোষণা অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়। এমন স্লোগান বাস্তবায়ন করার লক্ষে আজকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অতি মনোরম সুন্দর পরিবেশে জনসচেতনতা মুলক উক্ত সভা অনুষ্ঠিত হয়। এমন মহৎ জনকল্যাণমুখী সভা সফল করতে সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর শাখা।
সচেতন মুলক এই কার্যকরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাঈমা খান, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলার প্রশাসনের মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা গণ, সাংবাদিক গণ সহ অফিসার ইনচার্জ, তানোর থানা উপস্থিত ছিলেন। জনকল্যাণমুখী আজকের এই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঢাকা থেকে আগত এবং তানোর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের অনেক নারী ও পুরুষ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তানোর উপজেলা প্রশানের উপস্থিত কর্মকর্তা গণ দিক নির্দেশনা মূলক নানা কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা গণ অতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ নানা বিষয় আলোচনা করেন। যা উপস্থিত শিশু শিক্ষার্থী ও অভিভাবক এবং সকলের মনে নতুন রুপে আশার সঞ্চার সৃষ্টি করে।
অনুষ্ঠানের সভাপতি জনাব নাঈমা খান তানোর উপজেলা কে বাল্য বিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝরেপড়া মুক্ত করার লক্ষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বাস্তব মুখি সচেতন মুলক শিশু ও নারী তথা সকল মানব কল্যাণে সকল কে সচেতন থেকে কাজ করার আহ্বান জানান। তিনি নিজেও তানোর উপজেলা কে উক্ত সমস্যা মুক্ত করতে কার্যকরী ভুমিকা পালন করবেন বলে জানান। আজকের এই জনকল্যাণমুখী অতি প্রয়োজনীয় অনুষ্ঠানে অনেক শিশু শিক্ষার্থী, অভিভাবক, সচেতন মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ গণ এবং জনসাধারণের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পরিপূর্ণ ছিল। অনুষ্ঠান সফল ভাবে শেষ করে সমাপ্তি ঘোষণা করা হয়।



















