হরিপুরে যুব দিবস কর্মসুচীর বৃক্ষরোপণ, পোনা অবমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০২:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় যুব দিবস-২০২৬ সপ্তাহব্যাপী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করছেন অরাজনৈতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, কর্মচারী, অক্সিজেন সংগঠনের সদস্য ও স্থানীয় যুবকেরা। এ সময় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রথমে ব্যানার হাতে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এরপর অতিথিরা নিজ হাতে গাছের চারা রোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালায় । এ সময় উপস্থিত সবাই মিলে এ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুব দিবস উপলক্ষে শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ সুরক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয়।বাংলাদেশ সরকারের নিবন্ধিত সংগঠন অক্সিজেন ‘একটি অরাজনৈতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন’।
স্থানীয় যুবকদের মতে, এ ধরনের কর্মসূচি তরুণদের পরিবেশের প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।



























