👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৩৮ Time View
Print

রংপুর প্রতিনিধি:রংপুর নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ রাশেদুল হক (২৭) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রায় ছয় মাস আগে অভিযুক্ত রাশেদুল হকের পরিচয় হয়। অভিযুক্ত নগরীর বদরগঞ্জ সড়কের বাসটার্মিনাল বাজার এলাকায় ‘মায়ের দোয়া হোমিও হল’ নামে একটি চেম্বারে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিচয়ের সূত্র ধরে তাঁদের মধ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তরুণীর অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে অভিযুক্ত তাঁকে বিয়ের আশ্বাস দেন। সেই আশ্বাসে বিভিন্ন সময়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। অভিযোগ অনুযায়ী, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তের চেম্বারে গেলে রোগী দেখার পর্দার আড়ালে তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে অভিযুক্ত তাঁকে বিভিন্ন বাসাবাড়ি ও আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। তরুণী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এমনকি বিয়ের জন্য চাপ প্রয়োগ করায় তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং ফেসবুক মেসেঞ্জারে ব্লক করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযুক্ত পুনরায় তাঁকে চেম্বারে ডাকেন। সেখানে গেলে আগের মতোই তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
এ ছাড়া গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পুনরায় বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে অভিযুক্ত তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী তরুণীর দাবি, বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগের সমর্থনে কয়েকজন সাক্ষীর নামও উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী তরুণী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

Update Time : ০৪:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬