দুমকীতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ, আহত-দুই শিক্ষার্থী
- Update Time : ০৭:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার:পটুয়াখালীর দুমকী উপজেলার কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ চলাকালে এ ঘটনা ঘটে। এতে কলেজের দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়েছেন। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
আহত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী লিয়াম ও মারুফের সঙ্গে বহিরাগত ফোরকান, নাদিম, তানভীরসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন।
আহত দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ বলেন, “কলেজের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কলেজের অধ্যক্ষ রেহেনা আক্তার বলেন, “কলেজ চলাকালে ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে আমাদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















