👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার-২

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা দেবহাটা উপজেলার জগন্নথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এস আর বি-৬ সাতক্ষীরা ক্যাম্প।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে হান্নান শেখ (৪৭) ও কেরামত শেখের ছেলে কবির শেখ (৩০)।অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনকেরেক্স ও ২১ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দের পর গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৬ সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার-২

Update Time : ১১:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬