👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাতামধুপুরে জমজমাট নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট, আজ রাতেই ফাইনাল

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৭ Time View
Print

নবাব,বিভাগীয় ক্রাইম রিপোর্টার:শীতের আমেজে উত্তরের জনপদে যুবসমাজের মধ্যে বইছে খেলাধুলার আনন্দের জোয়ার। এরই ধারাবাহিকতায় নীলফামারীর ৫নং খাতামধুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক রাতের জমজমাট নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট। আজ রাতেই টুর্নামেন্টের উদ্বোধন থেকে শুরু করে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একই রাতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল।

ডাঙ্গি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলার ৮টি ক্রিকেটপ্রেমী দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাতের আলোকসজ্জায় মাঠজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হচ্ছেন স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আয়োজকদের পক্ষ থেকে রাখা হয়েছে আকর্ষণীয় প্রাইজমানি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দল এন্ট্রি ফি বাবদ ৬ হাজার টাকা করে জমা দিয়েছে।

স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা যুবসমাজের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এক রাতের এই ব্যতিক্রমী ক্রিকেট আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি উচ্ছ্বাস বিরাজ করছে। টুর্নামেন্টের শেষ ম্যাচে কে জিতবে চ্যাম্পিয়নের শিরোপা—তা জানতে এখন অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমী দর্শকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

খাতামধুপুরে জমজমাট নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট, আজ রাতেই ফাইনাল

Update Time : ০৪:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬