👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের বানিয়াপাড়ায় দুই দিনব্যাপী পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৩২ Time View
Print

আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়ায় সৈয়দ সুলতানুল আউলিয়া হযরত মাওলানা শাহ্ নূর উদ্দিন আল-কাদরী (রহ.)-এর খাদেম মৌলভী হযরত ইনসাফ আলী আল-কাদরী (রহ.)-এর রিসালাতের দরবার শরীফে দুই দিনব্যাপী পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে।
৫ ও ৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় এ ওরস শরীফের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দরবার শরীফে ভক্ত-অনুরাগী, মুরিদান ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, মৌলভী হযরত ইনসাফ আলী আল-কাদরী (রহ.) ২০০৯ সালের ৫ নভেম্বর ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবস স্মরণে প্রতিবছর এ দিনে ভক্তবৃন্দ, মুরিদান, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসী দরবার শরীফে সমবেত হয়ে পবিত্র ওরস শরীফ পালন করে আসছেন।
মৌলভী হযরত ইনসাফ আলী আল-কাদরী (রহ.) ছিলেন একজন ধর্মপ্রাণ, সৎ, বিনয়ী ও পরহেজগার ব্যক্তিত্ব। ধর্মীয় অনুশাসন, আধ্যাত্মিক সাধনা, মানবপ্রেম এবং মানুষের কল্যাণে তাঁর জীবন ছিল নিবেদিত। তাঁর ধর্মীয় ও আধ্যাত্মিক অবদান আজও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছে।
দুই দিনব্যাপী ওরস শরীফ উপলক্ষে দরবার শরীফে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হচ্ছে।
প্রতিবছরের মতো এবারও রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মানুষ দরবার শরীফে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ধর্মীয় অনুরাগের মধ্য দিয়ে পবিত্র ওরস শরীফে অংশগ্রহণ করছেন।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা—তিনি যেন মৌলভী হযরত ইনসাফ আলী আল-কাদরী (রহ.)-এর জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর স্মৃতি ভক্ত-অনুরাগীদের হৃদয়ে চিরজাগরুক রাখেন। আমিন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরের বানিয়াপাড়ায় দুই দিনব্যাপী পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত

Update Time : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬