ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, এক হাজার টাকা জরিমান

Reporter Name
  • Update Time : ১১:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১৯ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ বুলবুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ভেটখালী বাজার থেকে মোটরসাইকেলযোগে ৩টি ড্রাম ভরে পেট্রোল নিয়ে যাওয়ার সময় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে।আটক বুলবুল গাজী গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তিন ড্রেম তেল পাচারের সময় হরিনগর বাজার থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে এসে বুলবুলকে গাজীকে এক হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পেট্রোল সরকারি রেটে স্থানীয়দের মাঝে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিক্রি করার অনুমতি দেন।আটক বুলবুল গাজী জানান, ভেটখালী বাজারের সহকারী ডিলার কুদরত-ই-খোদার কাছ থেকে লিটার প্রতি ২০০ টাকা দরে কিনে তিনি ওই পেট্রোল গাবুরায় নিয়ে যাচ্ছিলেন। পথে তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, জব্দকৃত পেট্রোল সরকারি রেটে স্থানীয়দের মাঝে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, এক হাজার টাকা জরিমান

Update Time : ১১:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬