জীবননগর ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন
- Update Time : ০৮:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

জীবননগর প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর (সোমবার) গঠিত এ কমিটিতে কেয়ার সোনো নার্সিং হোম এন্ড অর্থোপেডিক সেন্টার এর স্বত্বধিকারী মো. আনিচুর রহমান শিপলুকে সভাপতি এবং মা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বধিকারী জাহিদুল ইসলাম কাজলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজুর রহমান ও মোহাম্মদ আলী। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বিল্লাল হোসেন ও আব্দুল জব্বারকে। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. সিরাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া প্রচার সম্পাদক পদে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন (সুমন)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল মান্নান, মো. মিজানুর রহমান, মো. আবু বকর সিদ্দিক, মো. মাহমুদ বিন হেদায়েত সেতু এবং মো. আসাদুজ্জামান রিপন।
মাহামুদা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ-থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার মো. শাহাজন বাদশা।
সাধারণ সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ও স্বত্বধিকারী, প্রমুখ।
নবগঠিত কমিটি জীবননগর উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের পারস্পরিক সমন্বয়, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. আনিচুর রহমান শিপলু বলেন, “জীবননগর উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে চাই। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি মালিকদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার চেষ্টা থাকবে।”
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল বলেন, “সবার মতামত ও সহযোগিতা নিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। নতুন কমিটির মাধ্যমে মালিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা করি।”



















