স্বেচ্ছাসেবী এইচ.এম শাহিন আলমের ১৯তম রক্তদান সম্পন্ন
- Update Time : ১২:১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ Time View

হবুগন্জ প্রতিনিধি:মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে নিয়মিত রক্তদান করে চলেছেন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠক এইচ.এম শাহিন আলম। এরই ধারাবাহিকতায় আজ নাসিরনগর মেডিফেয়ার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে তিনি ১৯তমবারের মতো রক্তদান সম্পন্ন করেছেন।
স্বেচ্ছাসেবী এইচ.এম শাহিন আলম জানান, এ পর্যন্ত তিনি ১৮ বার ও পজিটিভ রক্ত এবং ১ বার প্লাজমা দান করেছেন। সব মিলিয়ে তাঁর মোট রক্ত ও প্লাজমা দানের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ বার।
তিনি উন্নয়ন সমাজসেবা পরিষদের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। তাঁর মতে, একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন অসহায় মানুষের জীবনে বাঁচার নতুন আশা তৈরি করতে পারে।
রক্তদানের পর তিনি বলেন, মানবতার সেবায় প্রত্যেক সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসা উচিত। রক্তের প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন,
“আল্লাহ তাআলা যেন আমার এই রক্তদান ও মানবিক কার্যক্রম কবুল করেন এবং আমাকে আজীবন মানুষের পাশে থেকে সেবা করার তৌফিক দান করেন।”
মানবতার বাঁধনে গড়ি ঐক্য—এই প্রত্যয়ে তিনি সবাইকে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বেচ্ছাসেবী এইচ.এম শাহিন আলমের ১৯তম রক্তদান—মানবতার সেবায় এক অনুকরণীয় উদ্যোগ।
রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার পাশে দাঁড়ান।



















