ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে শহিদ ছাত্র-জনতার প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৩৫ Time View
Print

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনীঃ

জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ; নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে ফেনী শহরের জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ফেনী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদ ছাত্র-জনতার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে নীরবতা পালন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে শহিদ ছাত্র-জনতার প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা

Update Time : ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬