👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরপাড়ের মানুষ সংগ্রাম,সাহস আর বেঁচে থাকার লড়াই

তৌফিকুর,সুনামগঞ্জ
  • Update Time : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জঃকেউ যদি আমায় প্রশ্ন করে,তুমি কোথায় থাকো? বিনা দ্বিধায় বুক ফুলিয়ে বলি, আমি ওই হাওরপাড়ে থাকি।

আমরা জন্মগতভাবেই সাহসী ও স্পষ্টবাদী। হেমন্তের হাড়কাঁপানো ঠান্ডা, ঝড়-বৃষ্টি আর চড়া রোদের সাথে প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকতে হয় আমাদের।

আর বর্ষায়? উত্তাল ঢেউয়ের সাথে বুক চিতিয়ে পাঞ্জা লড়ি আমরা। জীবনটাই যেখানে লড়াই, সেখানে ভয় পাওয়ার সুযোগ কই?
যখনই অন্যায়ের মুখোমুখি হই, তখন মুখের ভাষাকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করি।

কিছু মানুষ তো জন্মগতভাবেই পরজীবী, অন্যের হক নষ্ট করাই যাদের স্বভাব। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময়ই শক্ত-দৃঢ় প্রতিবাদ আর প্রতিরোধে আমরা আপসহীন।

অনেকে আমাদের বদমেজাজি বলে ভুল বোঝেন। আসলে স্থান, কাল আর পাত্র ভেদে আমরা শান্ত বা রুদ্রমূর্তি ধারণ করি। সত্যি বলতে, হাওরপাড়ের মানুষের মন তুলনাহীন নরম ও শান্ত।
কিন্তু একবার যদি অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়াই, তবে থামানো অসম্ভব। আমরা অহংকারী নই, আমাদের চাহিদাগুলোও খুব সীমিত।

কিন্তু বর্তমানের নির্মম বাস্তবতায় বুকটা ফেটে যায়…
আজকাল চাহিদা আকাশচুম্বী, অথচ ইনকাম তলানিতে। কৃষিখাত আজ ধ্বংসের পথে।

মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলাই, তার ন্যায্যমূল্যটুকুও আমরা পাই না। শুধু অসহায় দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের। পেটের টানে, পিঠের দায়ে, বাপ-দাদার ভিটেমাটি আর নাড়ির টান ছেড়ে আজ অনেকেই নিরুপায় হয়ে পাড়ি জমাচ্ছে দূর ঢাকাসহ নানা শহরে।

তবুও আমরা হাওরপাড়ের মানুষ। বুকভরা সাহস আর মাটির প্রতি নিখাদ ভালোবাসা নিয়ে আজও বুক চিতিয়ে লড়ে যাচ্ছি!

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হাওরপাড়ের মানুষ সংগ্রাম,সাহস আর বেঁচে থাকার লড়াই

Update Time : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬