গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের পুরস্কার বিতরণ
- Update Time : ০৮:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত*
লুৎফর সিকদার, গোপালগঞ্জ:গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ (১৫ অক্টোবর) তারিখে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়।
প্যারেড পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট এবং সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্যারেডের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী ও আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার মহোদয় শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস যথাযথভাবে অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব মোঃ নাফিসুর রহমান।
মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
পেশাগত সাফল্যে পুলিশ সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান, কর্মদক্ষতা ও কর্মস্পৃহার স্বীকৃতিস্বরূপ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা এবং দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য তাঁদের এ স্বীকৃতি প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাগত সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ লাইন্সের রেশন স্টোর ও স্থাপনাদি পরিদর্শন
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের জন্য মানসম্মত ও সর্বোত্তম রেশনসামগ্রী সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের পুরস্কার বিতরণ ।
কল্যাণসভার শেষ পর্যায়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গোপালগঞ্জ জেলা পুলিশের সদস্যদের কৃতী সন্তানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন। পাশাপাশি তাঁদের অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের সন্তানদের শিক্ষাগত সাফল্যকে উৎসাহিত করার এ উদ্যোগ জেলা পুলিশের কল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) জনাব মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।






















