👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীদের ঘুম হারাম,ফেনী মডেল থানায় ওসির প্রযুক্তিনির্ভর অভিযান

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার:
  • Update Time : ০১:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার:ডিজিটাল ম্যাপিং ও বিশেষ নজরদারিতে অপরাধ দমনে নতুন কৌশল; দায়িত্ব নেওয়ার পর পৌনে তিন মাসে প্রায় ১২০০ জন গ্রেপ্তারের দাবি, পুলিশের তৎপরতায় সন্তুষ্ট রেঞ্জ ডিআইজি

ফেনী মডেল থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের নতুন কৌশল গ্রহণ করেছেন অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিজিটাল ম্যাপিং, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগের নম্বর সংগ্রহ এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের তালিকা তৈরি করে বিশেষ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব উদ্যোগ ও ধারাবাহিক অভিযানে গত পৌনে তিন মাসে প্রায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানায় যোগদানের পর থেকেই স্থানীয় ও বহিরাগত অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামেন ওসি আমিনুল ইসলাম। তাঁর উদ্যোগে থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে তৈরি করা হয়েছে ডিজিটাল ম্যাপ। মাদক বিক্রির সম্ভাব্য স্থান, স্পর্শকাতর এলাকা এবং অপরাধ সংঘটনের ঝুঁকিপূর্ণ স্থানগুলো রাখা হয়েছে বিশেষ নজরদারিতে।

এ ছাড়া প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের কাছে সংরক্ষণ করা হচ্ছে। ফলে কোনো এলাকায় অপরাধ সংঘটিত হলে কিংবা অপরাধীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হচ্ছে।

থানা সূত্রে জানা যায়, প্রতিটি গ্রাম, মহল্লা, পাড়া ও অলিগলিকে ডিজিটাল ম্যাপের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ধর্ষ অপরাধী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের নাম-ঠিকানার তালিকা থানার কনফারেন্স রুমে প্রদর্শন করা হয়েছে। প্রতিদিন রাতের টহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অপরাধপ্রবণ এলাকা এবং সন্দেহভাজন আসামিদের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

পুলিশের দাবি, এসব অভিযানে চোর, ডাকাত, মাদকসেবী, মাদক কারবারি, ছিনতাইকারী, খুনি, গরুচোর, সিঁধেল চোর, প্রতারক, মোটরসাইকেল চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অনেকেই বর্তমানে কারাগারে রয়েছেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় বাড়ানো এবং অপরাধের তথ্য দ্রুত পাওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পুলিশ কর্মকর্তারা যেন রাত-বিরাতে দায়িত্ব পালন করতে গিয়ে অপরিচিত এলাকায় সমস্যায় না পড়েন, সে জন্য পুরো থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান, জনপথ ও অপরাধপ্রবণ এলাকার তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, জনগণের সহযোগিতা এবং পরিকল্পিত পুলিশি কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে। ফেনী মডেল থানা এলাকায় অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

এদিকে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম এবং ওসি (অপারেশনস) সৌরভের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানার প্রযুক্তিনির্ভর পুলিশিং, অপরাধী গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সচেতন মহলের মতে, অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকলে ফেনী মডেল থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অপরাধীদের ঘুম হারাম,ফেনী মডেল থানায় ওসির প্রযুক্তিনির্ভর অভিযান

Update Time : ০১:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬