👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়ডলু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা

মানিছড়ি প্রতিনিধি
  • Update Time : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

মানিকছড়ি প্রতিনিধিঃশিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ জলিল। এতে বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং বিষেশ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার প্রস্তুতি, নৈতিক শিক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে তাদের পড়াশোনার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নিয়মিত পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বাড়িতে পড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সন্তানরা নিয়মিত পড়াশোনা করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সন্তানদের নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি সময় ও মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

অন্যদিকে, শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস বা বিশেষ পাঠদানের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি চূড়ান্ত পরীক্ষার আগে ধারাবাহিক টেস্ট পরীক্ষা ও মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে আসন্ন চূড়ান্ত পরীক্ষায় শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান ও সুনাম আরও বৃদ্ধি পাবে।

পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বড়ডলু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা

Update Time : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬