মধ্যপ্রাচ্য ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের উদ্যোগে ডাবুয়ার সাবেক চেয়ারম্যানের স্মরণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ৮ Time View

★সুপণ বিশ্বাস(স্টাফ রিপোর্টার-চট্টগ্রাম)
মধ্যপ্রাচ্য ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের উদ্যোগে ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মরহুম মোহাম্মদ দিদারুল আলমের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মাস্কাটের রুই হোটেল আলেকজাণ্ডারে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সি.আই.পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী (সি আই পি), পলাশ চৌধুরী সজল (সি আই পি), বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ওমানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দীন, আশেকানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মান্নান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইমরান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাবিব রহমান, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ ফারুক, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ বাবর বাঙালী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবুল চৌধুরী, মোহাম্মদ সোলাইমান (সুমন), মোহাম্মদ শফিউল বশর, মোহাম্মদ শুয়াইবুল হক বাবলু, মোহাম্মদ জমিল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ মিশুক, মোহাম্মদ মিয়া এবং আবু হান্নানসহ অনেকে। এছাড়াও ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ মুনছুর আলম (জিহান), সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মোহাম্মদ হানিফ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফজলুল হক। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন আজমিরী। স্মরণ সভাটি মরহুম দিদারুল আলমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করা হয়। বক্তারা বলেন, মরহুম দিদারুল আলম শুধু ডাবুয়া নয়, পুরো রাউজান এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। প্রধান অতিথি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সি আই পি) বলেন, তিনি মরহুমের পরিবারের পাশে থাকবেন এবং তাঁর সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করবেন।একইভাবে আমান উল্লাহ চৌধুরী (সি আই পি) ও পলাশ চৌধুরী সজল (সি আই পি) মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।



















