চট্টগ্রামের রাউজানে কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও নুরানী মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

★শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী কদলপুর হামিদিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী গাজী-এ দ্বীন ও মিল্লাত,হযরত সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ.), প্রতিষ্ঠাতা হযরত আমিনুল হক চৌধুরী (রহ.)সহ মরহুম দাতা সদস্য, অভিভাবক, শুভাকাঙ্খী, শিক্ষক ও কর্মচারীদের ঈসালে সাওয়াব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী।
১ম অধিবেশনে পবিত্র খতমে কোরআন, খতমে বোখারী, খতমে গাউছিয়া সহ আদায়কৃত ১১টি খতমে- প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী|অতিথি ছিলেন পীরে ত্বরীকত হযরতুল অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ড. মোহাম্মদ আবদুল মাবুদ। সভাপতিত্ব করেন উস্তাজুল উলামা হযরতুলহাজ্ব আল্লামা সোলায়মান আনসারী।
২য় অধিবেশন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সাবেক অর্থ সচিব ও সিএসজি মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) আবুল মনছুর চৌধুরী। সভাপতিত্ব করেন রফিক উদ্দিন আহমেদ চৌধুরী।
৩য় অধিবেশন আজিমুশান নূরানী মাহফিলে আলোচক ছিলেন উস্তাযুল উলামা হযরতুল আল্লামা সৈয়দ অছিউর রহমান আল কাদেরী, উস্তাযুল উলামা হযরতুল আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। অতিথি ছিলেন আলহাজ্ব হাফেজ মোহাম্মদ হাশেম, ফরহাদ উদ্দিন চৌধুরী, কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, এস.এম. ফয়জুল ইসলাম খোকন, মোহাম্মদ শাহ হানিফ, এস.এম. খোরশেদুল আলম, আবু ˆসয়দ, জানে আলম, জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা অধ্যক্ষ আবু তাহের। আমন্ত্রিত মেহমান ছিলেন হযরতুল আল্লামা সৈয়দ মুফিজুল হক আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, মাওলানা কাজী মোয়াজ্জেম হোসেন, মাওলানা জানে আলম, মাওলানা লোকমান হাকিম তালুকদার, আবু তৈয়্যব বাবুল, মাওলানা এমরান হোসেন মাসুম, এস.এম খালেদ আনসারী, হাজী আবদুল মোতালেব, অধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, উপাধ্যক্ষ কাজী মাওলানা ইউনুচ রেজভী, অধ্যক্ষ আবদুল মন্নান চৌধুরী, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, অধ্যক্ষ সেলিম রেজা, অধ্যক্ষ মারেফাতুন নুর, ড. মোঃ আনোয়ার, উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, অধ্যক্ষ শাহ আলম, অধ্যক্ষ মাওলানা মাহাবুব আলম, অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, শাহজাদা মকসুদুল আলম শাহ প্রমুখ| উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক ছৈয়দ ছালেহ জংগী, সহকারী অধ্যাপক মাওলানা কাজী নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ফখরুল আলম, আয়েশা বেগম, মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মোঃ শাহ আলম, মাওলানা মুহাম্মদ হোসাইন, সৈয়দা নাজমুন নাহার, সৈয়দা সুরাইয়া সুলতানা, মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন আনছারী, শহিদুল আলম আরিফ, বখতেয়ার হোসেন, কাউসার মিয়া, নেজাম উদ্দিন, মাওলানা মো. রুহুল আমিন, খন্দকার জিয়াউর রহমান, মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা শরফুন্নেছা, আসমাউল হুছনা লিরা, ফাহিমা বেগম, রণি খাতুন, মাওলানা রবিউল হাসান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শাহেদুল ইসলাম, আজাদ উদ্দিন, নুরুল আলম, তানবীর হাছান চৌধুরী, মাওলানা মোহাম্মদ ফরহাদ উদ্দীন, রোমান উদ্দিন, মাওলানা ˆছয়দুল আলম, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা তৌহিদুল আলম, মাওলানা মোহাম্মদ আবদুল কাদের, মাওলানা আরফাতুল ইসলাম, মাওলানা মো. জোনায়েদ, হাফেজ মো. দিদার প্রমুখ।

























