কাঠালিয়ায় দিন দুপুরে ডাকাতি।
- Update Time : ১১:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৪ Time View

মোঃ জাকির হোসেন টিপু
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পূর্ব ছিটকী গ্রামের মোঃ গিয়াস উদ্দিন (নাসির)’বিডিআর ‘ এর বাড়ি বেলা ৩.৪৫ মিনিটে বিল্ডিং ঘরের তালা ভেঙ্গে ডাকাতি হয়। বিডিয়ারের স্ত্রী মোসাঃ সাহিদা বেগম পার্শ্ববর্তী তাহার বাপের বাড়ি ঘরে তালা দিয়ে গেলে বিকাল ০৫ ঘটিকার সময় বাস স্থানে আসার পর দেখতে পায় ঘরের তালা ভেঙে ডাকাতির শিকার হয়।
ভুক্তভোগী নাহিদা বেগম জানান স্টিল আলমারি ভেঙ্গে নগদ ৩৫/ ৪০ হাজার টাকা সহ স্বর্নঅলঙ্কার নিয়ে যায় তিনি আরো জানান সোনালী ব্যাংক কর্তৃক প্রদত্ত তাহার চেক বই ডাকাত দল নিয়ে যায়। এসময় ভুক্তভোগী সাহিদা বেগম প্রশাসনকে অবহিত করবেন বলে মত প্রকাশ করেন।
এসময় ভুক্তভোগী সাহিদা বেগমের ঘর ডাকাতির কথা শুনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাও:আঃ গফুর, সাংগঠনিক সম্পাদক মোঃ অলি বক্স ও ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন খান সাহিদা বেগমের বাড়ি দেখতে যান।
























