ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনায় এগিয়ে তরুণ উদ্যোক্তা সজিব সরকার

Reporter Name
  • Update Time : ০৮:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

মোঃ শিহাব মাহমুদ জামালপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ১ ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। হাটে-বাজারে, চায়ের দোকানে এখন প্রধান আলোচনার বিষয়—কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি? তবে ভোটারদের আলোচনা ও পছন্দের দিক থেকে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা সজিব সরকার।

এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও সফল উদ্যোক্তা হিসেবে সজিব সরকার দীর্ঘদিন ধরেই ধানুয়া কামালপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে রয়েছেন। করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

সম্প্রতি লাউচাপড়া বাজারে এক নির্বাচনী গুঞ্জনে সজিব সরকারের সমর্থনে শক্ত অবস্থান প্রকাশ করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ। সেখানে সাবেক মেম্বার পদপ্রার্থী মো: বাসু মিয়া বলেন:

ধানুয়া কামালপুরের মানুষ এবার পরিবর্তন চায়। সজিব সরকার এবার যদি নির্বাচনে আসে, আমরা সবাই তাঁর পাশে থেকে তাঁকে জয় করাবো, ইনশাআল্লাহ।”

একই সভায় স্থানীয় গারো সম্প্রদায়ের প্রতিনিধি শিতল চিসিম সজিব সরকারের উদার মনোভাবের প্রশংসা করে বলেন:

“সজিব সরকার পাহাড়ী-বাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কোনো ভেদাভেদ করেন না। আমাদের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় পাশে থাকেন। ধানুয়া কামালপুরের সার্বিক উন্নয়নের জন্য সজিব সরকারের মতো একজন উদার ও তরুণ নেতৃত্ব আমাদের ভীষণ প্রয়োজন। গারো সম্প্রদায়ের সবাই তাঁর সাথেই থাকবে।”

তরুণ প্রজন্মের কাছে সজিব সরকার এক আস্থার নাম। ইউনিয়নের তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর নানা উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সাধারণ ভোটারদের মতে, পুরাতন হিসাব-নিকাশ পাল্টে দিয়ে এবারের নির্বাচনে একজন সৎ, শিক্ষিত ও তরুণ নেতৃত্বকে বেছে নিতে চান তারা।

নির্বাচনী ভাবনার বিষয়ে জানতে চাইলে সজিব সরকার বলেন:
(আমি ক্ষমতার লোভে নয়, ধানুয়া কামালপুর ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।)

এলাকার প্রবীণ ও নবীন ভোটারদের একাংশের দাবি, বর্তমান সময়ে ইউনিয়নের সার্বিক পরিবর্তনের জন্য সজিব সরকারের মতো একজন দূরদর্শী ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। আগামী নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তাঁর সমর্থকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: আলোচনায় এগিয়ে তরুণ উদ্যোক্তা সজিব সরকার

Update Time : ০৮:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬