ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর পৌর যুবসমাজের মাঝে নেছের উদ্দীন টুটুলের ফুটবল উপহার

Reporter Name
  • Update Time : ১২:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২১ Time View
Print

চুয়াডাঙ্গা জীবননগর প্রতিনিধি :
মাদক ছাড়ো, খেলা ধরো এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী নেছের উদ্দীন টুটুল। তরুণ ও যুবসমাজকে মাঠমুখী করতে এবং একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ গঠনে তিনি স্থানীয় যুবকদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন।
নেছের উদ্দীন টুটুল জীবননগর পৌরসভার সাবেক দুইবারের সফল মেয়র জনাব নোয়াব আলীর সুযোগ্য বড় সন্তান। বাবার আদর্শ ও উন্নয়ন ধারাকে বুকে লালন করে তিনি আগামী জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।
ফুটবল বিতরণকালে নেছের উদ্দীন টুটুল বলেন, “আমাদের যুবসমাজই আগামীর ভবিষ্যৎ। তারা যেন কোনোভাবেই মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, বরং খেলার মাঠে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সুন্দর জীবন গড়ে তুলতে পারে—এটাই আমার লক্ষ্য। ছেলেরা নেশা ছেড়ে মাঠে ফিরলে সমাজ সুন্দর হবে, পরিবারগুলো শান্তিতে থাকবে।
তিনি আরও বলেন, “আমার বাবা যেভাবে জীবননগর পৌরসভার মানুষের সেবা করে গেছেন, আমিও সেই পথ ধরে আপনাদের পাশে থাকতে চাই। জীবননগর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের মূল্যবান ভোট ও আন্তরিক দোয়া প্রার্থনা করছি।
এই সময় স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ নেছের উদ্দীন টুটুলের এই ক্রীড়াবান্ধব ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীর নির্বাচনে তাঁর সাফল্যের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগর পৌর যুবসমাজের মাঝে নেছের উদ্দীন টুটুলের ফুটবল উপহার

Update Time : ১২:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬