ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—পবিপ্রবি উপাচার্য

Reporter Name
  • Update Time : ০৬:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View
Print

‎মোঃ সজিব সরদার
‎স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

‎অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সর্বোত্তম উপায় হলো বৈষম্যহীন, মানবিক, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি মো. হামিদুর রহমান।

‎অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

‎বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত হৃদয় তরুয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বার্তা প্রেরক:-
‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
‎মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
‎তারিখ: ০৪.০৮.২০২৬ ইং

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৬:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬