ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে বাস–মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ জন।

Reporter Name
  • Update Time : ০২:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধি।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস বাস ও একটি মাহিন্দ্রা (সিএনজিচালিত থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি মাহিন্দ্রা। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ আরও চারজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী (২৪), তিনি মো. বেল্লাল সরদারের ছেলে এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা এবিএম আব্দুর রহিম, তিনি মৃত হোসেন মাস্টারের ছেলে।
আহতরা হলেন রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের রিমন চন্দ্র বেপারী (৩৫), ভান্ডারিয়া উপজেলার আবির রহমান (৩১) ও নজরুল ইসলাম (৫৫)। আহত মাহিন্দ্রাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে বাসটির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে বাস–মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ জন।

Update Time : ০২:১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬