ট্রাকের টাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত
- Update Time : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৭ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শরিফুল তেল পাম্পের সামনে ঘটে। নিহত সাজিম একই উপজেলার পদ্মকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজিম ফরিদপুরে একটি এনজিওতে চাকরি করতেন। মাত্র পাঁচ দিন আগে তিনি বিয়ে করেছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) ব্যক্তিগত প্রয়োজনে বাড়ি থেকে শহরের দিকে যাওয়ার পথে শরিফুল তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















