সংবাদ শিরোনাম :
Reporter Name
- Update Time : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৭ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে লুৎফর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে (৬ ঘটিকা) গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লুৎফর রহমান তাঁর বাড়ির পার্শ্ববর্তী বিলে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর পুত্র। মৃত্যুকালে স্ত্রী , দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :






















