বিগত ১৬ বছরের ফ্যাসিষ্ট আমলের দলীয় করন কে অতিক্রম করেছে বিএনপির কর্মকান্ড।
- Update Time : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৫ Time View

স্টাপ রিপোর্টার পিরোজপুর জেলা।
গত এক মাস পূর্বে ফ্যামিলি কার্ড করনে খন্ডকালীন কিছু সুপারভাইজার,তথ্য সংগ্রহ কারী নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সমাজ সেবা অফিস।আবেদন করেন ৫/৬ হাজার।প্রার্থীদের মধ্যে এম এ পাস ৮/১০ টি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আছে ২০০ শত।যারা বিগত দিনে আদম সুমারী,কৃষি শুমারী,আর্শেনিক জরিপ,ভোটার তালিকা,পুকুর জরিপ,টি আইবি জরিপ,সুশিলন জরিপ সহ ৮/১০ টি অভিজ্ঞতা সনদ দাখিল করিয়াছিল।ভাইভা পরীক্ষায় ইউএনও,সমাজ সেবা,এসিল্যান্ড,কৃষি কর্মকর্তা তাদের অভিজ্ঞতা সনদ দেখে প্রশংশায় ভাষালেও দলের চাপে সকল প্রার্থী বাদ দিয়ে অযোগ্য অদক্ষ দলের কতিপয় বখাটের নুতন তালিকা করে নিয়োগ প্রদান করেছেন।নিয়োগ বোর্ডের কর্মকর্তারা চাকুরী হারাবার ভয়ে এই বখাটের প্যানেলের তালিকয় অন্ধ বিশ্বাসে স্বাক্ষর করেছে।
এমন কি এমপি সাহেব তার পিএস এর ভাইগনা ভাইগনিরা অদক্ষ হলে ও তারা স্হান পেয়েছে উত্তির্নের তালিকায়।যোগ্য প্রার্থীরা অভিযোগ করে
বলেন বিগত স্বৈরশাসক এর যে কার্যকলাপের বলিদান হাজার হাজার ছাত্র জনতা তার প্রতিফলন কি সামান্য ফ্যামিলি কার্ড করনের নিয়োগ বোর্ডের জালিয়াতি ও হীনমন্যতা।
এদিকে অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগ বঞ্চিরা তাদের ক্ষোপ প্রকাশের ভাষা খুজে পাচ্ছে না।একজন এস এস সি পাস যদি নিয়োগ পায় তাহলে একজন এমএ পাশ ৮/১০ টি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কোন ভাষায় ক্ষোভ প্রকাশ করবে।জুলাই গন অভ্যুত্থান পরিনত হল যেই লাউ সেই কদুতে।
























