মানিকছড়িতে অগ্নি কান্ডে বসত বাড়ি সহ নগদ ৯ লক্ষ টাকা পুড়ে ছাঁই। প্রসাশন ও বৃত্তমান ব্যাক্তিদের সহযোগিতার প্রতিশ্রুতি।
- Update Time : ০৩:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

জসীমউদ্দিন মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
৯ ই আগষ্ট রবিবার,, খাগড়াছড়ি, মানিকছড়ি উপজেলা ২নং বাটনাতলী, ইউনিয়ন, ডাইনছড়ি গ্রামে জামাল মিয়ার বসত বাড়ি নগদ ৯ লক্ষ টাকা সহ একশত মণ ধান এবং ৫ লক্ষ টাকার ফার্নিচার ঘরের বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে শোকের ছায়ায় ভুগছেন জামাল মিয়ার পরিবার।
পুত্র বধুর সাক্ষাৎ কারে জানাযায় এলপিজি গ্যাসের চুলায় রান্না করার সময় গ্যাসের চুলার প্লাস্টিক পাইভ লিকেজ ছিদ্র হয়ে চুলা থেকে আগুন ধরে যায়।
পুত্রবধু বলেন,, আগুনের উৎপত্তি বেড়ে গেলে আমার বাচ্চাকে নিয়ে ঘড় থেকে বেরিয়ে আসি। ২মিনিটের মধ্যেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলেও দাবানলের উৎপত্তি বেড়ে যাওয়ায় ঘরের কোন আসবাবপত্র বের করা সম্ভব হয় নাই।
প্রতিবেশীরা লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে ফোন কলে যোগাযোগ করার পর লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, এবং মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও তাহমিনা আফরোজ ভূঁইয়া ও এলাকার বৃত্ত মান ব্যক্তিরা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ইউ এন ও, তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে সরকারিভাবে পূর্ণ বাসন ও আর্থিক সহায়তার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
এ সময় মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন,, তিলে তিলে গড়া বসত বাড়ি এক নিমিষেই ছাঁই হয়ে গেল, সবি সৃষ্টিকর্তার ইচ্ছা। আমাদের সবাইকে সতর্কভাবে কাজ করতে হবে।
এতে আরো বলেন,, বিষয়টি খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয়কে জানানো হয়েছে আমার আলাপ আলোচনার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ।
সমাজের বৃত্তমান ব্যক্তিরাও সহযোগিতার আশ্বাস দেন।























