জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিরের জন্মদিন পালন
- Update Time : ১২:১৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান কবিরের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জীবননগরে শাহজাহান কবিরের নিজ কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ সুমন বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জসীমউদ্দীন বল্টু, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিঙ্কু, মিজানুর রহমান মিজা ও ছাত্রনেতা হাবিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন।




















