সারাদেশে এসএসসি বা সমমান পরীক্ষা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০৮ Time View

মোঃ এরশাদ আলী,স্টাফ রিপোর্টারঃ
আজ ২১ শে এপ্রিল ২০২৬, সারাদেশে অনুষ্ঠিত হলো এসএসসি বা সমমান পরীক্ষা। সারা দেশের মত রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনস্থ রাজশাহী জেলার তানোর উপজেলার মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সরে জমিনে তানোর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় এবং তালন্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ লক্ষ্য করা যায়। আজ নির্ধারিত সময় সকাল দশটায় উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি কেন্দ্রে গিয়ে বিধি মোতাবেক শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। তালন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব জনাব আলতাফ হোসেন জানান কেন্দ্রে পরীক্ষা সুন্দর নিয়ম তান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
অন্যদিকে তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব জনাব মাইনুল ইসলাম জানান উক্ত কেন্দ্রে অনেক সুন্দর এবং সুশৃংখল ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর আগে যথাসময়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। সূত্র মতে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫০৩ জন, অনুপস্থিত ৮ জন। অন্যদিকে তালন্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৯২ জন, অনুপস্থিত ৪ জন। পরীক্ষা কেন্দ্রের সকল রুমের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা বসানো ছিল। তানোর উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে বিধি মোতাবেক ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সার্বিক সুব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা খানের অবদান অপরিসীম। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে তানোর থানার চৌকস ও পরিশ্রমী অফিসার ইনচার্জ জনাব মোঃ এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে সকল পরীক্ষা কেন্দ্রে পুলিশ অফিসারদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেখা যায়। পরীক্ষার্থীদের তথা নিজ ছেলেমেয়েদের জন্য পরীক্ষা কেন্দ্রের প্রধান গেটে অনেক অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।























