👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে মাদকবিরোধী সভা আয়োজক প্রবাসী লিমনের ওপর হামলা, ক্ষোভ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View
Print

স্টাফ রিপোর্টার (তৌফিকুর রহমান তাহের): সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী সভা আয়োজনের জেরে পর্তুগালপ্রবাসী লিমন তালুকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরনারচর ইউনিয়নের মিলনবাজারে লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর এই হামলা চালানো হয়। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগ উঠেছে স্থানীয় মহসিন তালুকদার, রাসেল তালুকদার, ছাত্রদল নেতা সুইটন তালুকদার, আজিজ ও ইসমাইল তালুকদারসহ কয়েকজনের বিরুদ্ধে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সুইটন তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ‘মিলনবাজার অষ্টগ্রামবাসী’র ব্যানারে বাজারে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

উক্ত সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেছিলেন লিমন তালুকদার।

স্থানীয়দের ধারণা, সভা আয়োজনের বিরোধিতার জেরেই এই হামলা হয়ে থাকতে পারে।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকাটিতে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, হামলার বিষয়টি তিনি শুনেছেন এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দিরাইয়ে মাদকবিরোধী সভা আয়োজক প্রবাসী লিমনের ওপর হামলা, ক্ষোভ

Update Time : ০৩:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬